কান্তো সামার ফেস্টিভ্যালে ওশি নো কো সিজন ৩ (Oshi no Ko Season 3)-এর নতুন ভিজ্যুয়াল এবং ট্রেলার প্রকাশিত হয়েছে। ঘোষণা করা হয়েছে যে এটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে এবং নতুন কাস্ট সদস্যদেরও যোগ করা হয়েছে। ইউতো তাকেনাকা অভিনয় করবেন শুন ইয়োশিজুমি চরিত্রে এবং ইয়োজি উএদা থাকবেন তেতসু উরুশিবারা চরিত্রে।

আকা আকাসাকার লেখা ও মেঙ্গো ইয়োকারির আঁকা মাঙ্গার ভিত্তিতে নির্মিত এই অ্যানিমের প্রথম দুটি সিজন অ্যানিমেশন করেছে দোগা কোবো (Doga Kobo) স্টুডিও। এর পরিচালনা করেছেন দাইসুকে হিরামাকি, সহকারী পরিচালক ছিলেন সিয়াও নেকোতোমি, ক্যারেক্টার ডিজাইন করেছেন কান্না হিরায়ামা এবং সংগীত পরিচালনা করেছেন তাকুরি ইগা।
প্রথম সিজন ২০২৩ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রচারিত হয়েছিল ১১টি এপিসোড নিয়ে, আর দ্বিতীয় সিজন প্রচারিত হয়েছিল ২০২৪ সালের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ১৩টি এপিসোড নিয়ে। দুটি সিজনই বর্তমানে নেটফ্লিক্সে স্ট্রিম করা যায়।
সুত্র: Oshi no Ko Special Program
