জনপ্রিয় অ্যানিমে স্পাই × ফ্যামিলি (SPY × FAMILY)-এর তৃতীয় সিজনের মূল ভিজ্যুয়াল আজ প্রকাশ করা হয়েছে, যেখানে নিশ্চিত করা হয়েছে এর প্রিমিয়ারের তারিখ ৪ অক্টোবর, ২০২৫। এবারও পরিচালনার দায়িত্বে আছেন ইউকিকো ইমাই, আর অ্যানিমেশন তৈরি করবে WIT Studio ও CloverWorks। ক্যানেক্টার ডিজাইনার কাজুয়াকি শিমাদা আগেই একটি ভিজ্যুয়াল এঁকেছিলেন, যেখানে পুরো ফরজার পরিবারকে দেখা গিয়েছিল। গত মাসে এই সিজনের একটি টিজার ট্রেলারও প্রকাশিত হয়।
অ্যানিমেটি তাতসুয়া এন্ডো-র জনপ্রিয় মাঙ্গা অবলম্বনে নির্মিত, যা প্রকাশিত হয় শুয়েইশার Shonen Jump+ প্ল্যাটফর্মে। এর প্রথম সিজন মুক্তি পায় এপ্রিল ২০২২-এ; সেই সময় স্প্রিং সিজনে প্রচারিত হয়েছিল প্রথম কোর (cour), আর একই বছরের ফল সিজনে প্রচারিত হয় দ্বিতীয় কোর।
সুত্র: অফিশিয়াল এক্স
