জনপ্রিয় সুপারপাওয়ার অ্যানিমে “মাই হিরো একাডেমিয়া (My Hero Academia)” অবশেষে তার শেষ ধাপে পৌঁছাতে চলেছে। সিজন ৮ অর্থাৎ ফাইনাল সিজনের প্রথম ট্রেলার ও একটি নতুন পোস্টার প্রকাশিত হয়েছে AnimeJapan 2025-এ, যা অনুষ্ঠিত হয়েছে টোকিওতে। এই নতুন ট্রেলার এবং পোস্টার সিরিজের অষ্টম ও শেষ সিজনকে উদযাপন করতে প্রকাশ করা হয়েছে, যেখানে প্রধান চরিত্র ডেকু এবং শিগারাকি-কে বিশেষভাবে ফোকাস করা হয়েছে।
সিজন ৮ আসছে ২০২৫ সালের অক্টোবর মাসে এবং এটি ফল ২০২৫ অ্যানিমে সিজনের অংশ হিসেবে মুক্তি পাবে। Crunchyroll বিশ্বব্যাপী (এশিয়া ব্যতীত) এটি স্ট্রিম করবে, এবং জাপানে সম্প্রচারের একই দিনে নতুন পর্বগুলি সাপ্তাহিকভাবে প্রকাশিত হবে।

গত বছরের সিজন ৭ পরিচালনার পর নাওমি নাকায়ামা আবারও পরিচালকের আসনে ফিরেছেন। পুরো সিরিজের স্ক্রিপ্ট লিখছেন ইয়োসুকে কুরোদা, যিনি শুরু থেকেই এই অ্যানিমের সাথে যুক্ত। অ্যানিমেশনের দায়িত্বে রয়েছে জনপ্রিয় স্টুডিও বোনস ফিল্মস।
সুত্র: প্রেস রিলিজ, AnimeJapan 2025
