আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: না ফেরার দেশে চলে গেলেন আর্ট ডিরেক্টর শিগেমি ইকেদা
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
আগামী ২৮ জুন প্রথমবারের মতো টিভিতে ব্রডকাস্টেড হবে "স্যান্ড ল্যান্ড: দ্য সিরিজ" অ্যনিমে!

আগামী ২৮ জুন প্রথমবারের মতো টিভিতে ব্রডকাস্টেড হবে “স্যান্ড ল্যান্ড: দ্য সিরিজ” অ্যনিমে!

৩ মে, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদ

না ফেরার দেশে চলে গেলেন আর্ট ডিরেক্টর শিগেমি ইকেদা

By Tanvir Rana Rabbi
২ নভেম্বর, ২০২৪
Share
না ফেরার দেশে চলে গেলেন আর্ট ডিরেক্টর শিগেমি ইকেদা
© Yuri Taro, Shinchosha/KayaKowa Production Committee
SHARE

আর্ট ডিরেক্টর শিগেমি ইকেদা (池田繁美) গত ১৩ অক্টোবর, ২০২৪ তারিখে মারা গেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে তার টুইটার (বর্তমান এক্স) অ্যাকাউন্টে জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

池田の家族です
10月13日池田が永眠いたしました。69歳でした。
交流のあった方々に感謝致します。
ありがとう御座いました。
なお、葬儀は内輪のみで済ませており、お香典お花などはご遠慮しております。

— 池田繁美 (@rgoRcTW1sMPMWBb) October 26, 2024

শিগেমি ইকেদা ৫ নভেম্বর, ১৯৫৪ সালে টোকিওর শিনজুকুতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে স্টুডিও অ্যাড কসমো (Ad Cosmo) -তে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি গ্রুপ টিএসি (Group TAC) এবং তারপর স্টুডিও ইউনি (Studio Uni)-তে কাজ করেন, যেখানে তিনি ১৯৮১ সালে টোই অ্যানিমেশন (Toei Animation)-এর সিরিজ “বিস্ট কিং গোলায়ন” এ প্রথম আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেন।

১৯৮৬ সাল পর্যন্ত তিনি স্টুডিও ইউনিতে কাজ করেন, এরপর তিনি নিজস্ব আর্ট স্টুডিও, আটেলিয়ের মুসা (Atelier Musa) প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। আটেলিয়ের মুসার প্রধান হিসেবে প্রায় ৪ দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য জনপ্রিয় কাজের আর্ট ডিরেক্টর ছিলেন। তিনি গান্ডাম ফ্র্যাঞ্চাইজির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন, যা শুরু হয়েছিল “মোবাইল স্যুট জেটা গান্ডাম (১৯৮৫)”-এর মাধ্যমে। পরবর্তীতে তিনি গান্ডাম ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন কাজের আর্ট ডিরেক্টর হিসেবে যুক্ত ছিলেন: মোবাইল স্যুট গান্ডাম: চার’স কাউন্টারঅ্যাটাক (১৯৮৮), মোবাইল স্যুট গান্ডাম: দ্য ০৮থ এমএস টিম (১৯৯৬), টার্ন এ গান্ডাম (২০০০), মোবাইল স্যুট গান্ডাম সিড (২০০২-২০২৪), মোবাইল স্যুট গান্ডাম ইউনিকর্ন (২০১০), এবং মোবাইল স্যুট গান্ডাম: দ্য অরিজিন (২০১৫)।

না ফেরার দেশে চলে গেলেন আর্ট ডিরেক্টর শিগেমি ইকেদা
শিগেমি ইকেদা

তাছাড়া তিনি আরও বেশ কিছু জনপ্রিয় সিরিজের আর্ট ডিরেক্টর ছিলেন, যেমন ইনুয়াশা (২০০০), প্ল্যানেটেস (২০০৩), আফ্রো সামুরাই (২০০৭), বোকুরানো (২০০৭), হাই স্কুল ডিএক্সডি (২০১২-২০১৩, সিজন ১-২), মাই টিন রোমান্টিক কমেডি স্নাফু (২০১৩-২০২৩), এবং ওয়ান-পাঞ্চ ম্যান (২০১৫-২০১৯)।

সম্প্রতি, ইকেদা প্রথম সিজন থেকে সহ-আর্ট ডিরেক্টর হিসেবে “মাই হিরো একাডেমিয়া”-এর কাজ করেছেন, এবং প্রথম সিজন থেকে “ওভারলর্ড”-এর আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে "কায়া-চ্যান ওয়া কোওয়াকুনাই" হরর মাঙ্গা অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে যাচ্ছে “কায়া-চ্যান ওয়া কোওয়াকুনাই” হরর মাঙ্গা
পরবর্তী প্রবন্ধ হ্যালোইন ২০২৪ উদযাপনে সেরা সব অ্যানিমে ইলাস্ট্রেশন সংগ্রহ হ্যালোইন ২০২৪ উদযাপনে সেরা সব অ্যানিমে ইলাস্ট্রেশন সংগ্রহ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up