“পসিবলি দ্য গ্রেটেস্ট আলকেমিস্ট অব অল টাইম (Possibly the Greatest Alchemist of All Time)” অ্যানিমের প্রথম ট্রেইলার প্রকাশিত হয়েছে। সাথে নতুন কী ভিজ্যুয়াল এবং কাস্ট মেম্বারদের নামও প্রকাশ করা হয়েছে। এর আগে ঘোষণা করা হয়েছিলো যে অ্যানিমেটি পূর্বে জানুয়ারি, ২০২৫ এ মুক্তি পাবে। অ্যানিমেশনের দায়িত্বে রয়েছে স্টুডিও কমেট (Studio Comet)।
কোগিৎসুনেমারুর গল্পে এবং হিতোগোমে অঙ্কনে “Possibly the Greatest Alchemist of All Time” লাইট নভেলটি প্রথমে ২০১৭ সালের আগষ্টে ওয়েব নভেল হিসেবে যাত্রা শুরু করে। ২০১৮ এর ফেব্রুয়ারি থেকে AlphaPolis-এ লাইট নভেল হিসেবে প্রকাশ করতে শুরু করে এবং মে ২০২৪ পর্যন্ত মোট ১৬টি ভলিউমে প্রকাশিত হয়েছে।
গল্পটি তাকুমি ইরুমা নামে একটি ছেলের অনুসরণ করে তৈরি। সে ইসেকাইড (অন্য জগতে স্থানান্তরিত) হয়ে যায়। রিকার্নেশনের সময় গডেস তাকে একটি স্কিল বেছে নিতে বলে। সে একটা বোরিং স্কিল বেছে নেয় শান্তিপূর্ণ জীবন যাপনের আশা নিয়ে। তবে তার ‘আলকেমি’ দক্ষতা অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে ওঠে। এগিয়ে যায় তার নতুন পৃথিবীতে এক নতুন জীবন-যাপনের গল্প।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
