হেল’স প্যারাডাইজ (সিজন ১)

ইংরেজি নাম: Hell's Paradise
জাপানি নাম: 地獄楽 (Jigokuraku)

ওবি স্কোর: 85.0%

(2টি রিভিউ)


সিরিজ


১ এপ্রিল, ২০২৩ - ১ জুলাই, ২০২৩

সিরিজের তথ্য

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিনজা গাবিমারু দ্য হলো জীবনের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়ে পড়ে। রক্তে ভেজা নিষ্ঠুর অতীত কাটানোর পর গাবিমারুর বিশ্বাস জন্মায়, তার মৃত্যুই প্রাপ্য শাস্তি। কিন্তু আশ্চর্যজনকভাবে, তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয়। অবশেষে বিখ্যাত এক জল্লাদ বংশের নবীন সদস্য সাগিরি ইয়ামাদা আসায়েমনকে গাবিমারুর জীবন শেষ করার দায়িত্ব দেওয়া হয়; কিন্তু সাগিরি প্রত্যাশামতো তাকে হত্যা করার কোনো পদক্ষেপ নেন না। সাগিরির মতে, গাবিমারু মরতে পারছে না কারণ তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা তাকে বাঁচিয়ে রেখেছে। তাই হত্যা না করে তিনি গাবিমারুকে একটি প্রস্তাব দেন, যদি গাবিমারু শিনসেকিও দ্বীপে গিয়ে অমরত্ব দানকারী কিংবদন্তি এলিক্সির অব লাইফ সংগ্রহ করে শোগুনের কাছে ফিরিয়ে আনতে পারে, তবে তার সব অপরাধ ক্ষমা করা হবে এবং মুক্তি নিশ্চিত হবে। কিন্তু এর আগে যারা শিনসেকিও দ্বীপে ওই রহস্যময় এলিক্সিরের সন্ধানে গেছে, তাদের মধ্যে কেউ-ই জীবিত বা সুস্থভাবে ফিরে আসেনি। সামনের অসংখ্য বিপদের ব্যাপারে পুরোপুরি অজ্ঞ থেকেও গাবিমারু সেই প্রস্তাব গ্রহণ করে—আরও দশজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর সঙ্গে। তার একটাই আশা, স্ত্রীর সঙ্গে অবশেষে শান্তিতে জীবন কাটানো।

স্রষ্টা:

পরিচালক:

ব্যাপ্তিকাল: ২৪ মিনিট (গড়ে প্রতি এপিসোড)

প্রচারকাল: ১ এপ্রিল, ২০২৩ - ১ জুলাই, ২০২৩

প্রযোজনা:

পরিবেশক:

রেটিং: TV-MA

আইএমডিবি রেটিং: 8.2

মোট এপিসোড: ১৩টি

অবস্থা: শেষ

রিভিউ এবং রেটিং

{{ reviewsTotal }}{{ options.labels.singularReviewCountLabel }}
{{ reviewsTotal }}{{ options.labels.pluralReviewCountLabel }}
{{ options.labels.noReviewsLabel }}
{{ options.labels.newReviewButton }}
{{ userData.canReview.message }}

ট্রেইলার

সংবাদ এবং ব্লগ

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…

Ad image