
ডিটেকটিভ কোনান: ওয়ান-আইড ফ্ল্যাশব্যাক (২০২৫)
ইংরেজি নাম: Detective Conan: One-Eyed Flashback
জাপানি নাম: 名探偵コナン 隻眼の残像 (Meitantei Konan Sekigan no Furasshubakku)
মুভির তথ্য
নাগানো প্রদেশের ইয়াতসুগাতাকে পর্বতমালার মিহো শৃঙ্গ। বরফঢাকা পাহাড়ে এক রহস্যময় ব্যক্তিকে অনুসরণ করার সময়, নাগানো প্রাদেশিক পুলিশের কর্মকর্তা কানসুকে ইয়ামাতো হঠাৎই কারও ছায়া দেখতে পান। ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তি একটি রাইফেল থেকে গুলি ছোড়ে, যা তার বাঁ চোখে লাগিয়ে যায়। এর ফলে প্রচণ্ড শব্দে একটি ধস নামে, এবং ধসের ঢেউয়ে কানসুকে গিলে ফেলে। দশ মাস পর। জাপানের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির নোবেয়ামা পর্যবেক্ষণকেন্দ্রে এক গবেষকের ওপর অজ্ঞাত হামলার খবর পেয়ে, ধস থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া কানসুকে ও ইউই উএহারা ঘটনাস্থলে ছুটে যান। জিজ্ঞাসাবাদের সময়, পর্যবেক্ষণকেন্দ্রের বিশাল প্যারাবলিক অ্যান্টেনা ঘুরতে শুরু করে, আর ঠিক তখনই কানসুকের আহত বাঁ চোখটি হঠাৎ প্রবল জ্বালা করতে থাকে। সেই রাতেই মোরি গোয়েন্দা সংস্থা একটি ফোনকল পায় একজন গোয়েন্দা “ওয়ানি”-র কাছ থেকে, যিনি কোগোরোর পুরনো সহকর্মী। তিনি জানান যে, কানসুকে জড়িত যে ধসের ঘটনা ঘটেছিল, সেটির তদন্ত করছেন এবং সেখানে কোগোরোর নাম পাওয়া গেছে। কোগোরো পরে দেখা করার প্রতিশ্রুতি দেন, এবং কোনান তাকে অনুসরণ করে। কিন্তু ঠিক দেখা করতে যাওয়ার পথেই আচমকা গুলির শব্দ শোনা যায়।
স্রষ্টা: গোশো আওয়ামা
পরিচালক: কাতসুয়া শিগেহারা
লেখক: তাকেহারু সাকুরাই
ব্যাপ্তিকাল: ১ ঘন্টা ৫০ মিনিট
মুক্তি: ১৮ এপ্রিল, ২০২৫
প্রযোজনা: TMS Entertainment
পরিবেশক: Toho
রেটিং: PG-13
আইএমডিবি রেটিং: 7.0
রিভিউ এবং রেটিং
ট্রেইলার
সর্বশেষ সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…






