
মাই ড্রেস-আপ ডার্লিং (সিজন ২)
ইংরেজি নাম: My Dress-Up Darling
জাপানি নাম: その着せ替え人形ビスク・ドールは恋をする (Sono Bisuku Dōru wa Koi o Suru)
ওবি স্কোর: 0.0%
সিরিজ
৬ জুলাই, ২০২৫ – ২১ সেপ্টেম্বর, ২০২৫
সিরিজের তথ্য
পারিবারিক পুতুল তৈরির ঐতিহ্যবাহী কারুশিল্পে মগ্ন ওয়াকানা গোজো একজন অন্তর্মুখী হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র, যার কোনো বন্ধু নেই। শৈশবে এক বন্ধুর কাছ থেকে তার এই আগ্রহের প্রতি অবজ্ঞা পাওয়ার তিক্ত স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়। ফলে, সহপাঠীদের সঙ্গে তার কোনো মিল খুঁজে পায় না, আর ধীরে ধীরে একাকীত্বে ডুবে যায়। গোজো এখনো পুতুলের মুখ নিখুঁতভাবে বানাতে শেখেনি, তবে পুতুলের পোশাক তৈরিতে তার দক্ষতা অসাধারণ। তার সেলাই মেশিনে দক্ষতা একসময় চোখে পড়ে তার ক্লাসের সুন্দরী সহপাঠী মারিন কিতাগাওয়ার, যার সাহসিকতা ও সৎ স্বভাব গোজো একদিকে প্রশংসা করে, অন্যদিকে হিংসাও। মারিন গোজোকে জানায় তার শখ—সে ইরোটিক ভিডিও গেমের চরিত্রদের মতো করে কসপ্লে করতে ভালোবাসে। কিন্তু সমস্যা হলো, মারিন নিজে পোশাক বানাতে পারে না। তাই সে গোজোর কাছে সাহায্য চায়। এভাবেই গোজো জড়িয়ে পড়ে মারিনের একের পর এক কসপ্লে-কেন্দ্রিক মজার ঘটনায়। মারিন হয়ে ওঠে তার জীবনের প্রথম মানুষ যে তাকে পুরোপুরি গ্রহণ করে। তারা দুই মেরুর মানুষ হলেও, ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে, কসপ্লে নামক জটিল কিন্তু সৃজনশীল জগতে একে অপরকে সহযোগিতা করার মধ্য দিয়ে।
স্রষ্টা: শিনিচি ফুকুদা
পরিচালক: কেইসুকে শিনোহারা
লেখক: ইয়োরিকো তোমিতা
ব্যাপ্তিকাল: ২৩ মিনিট (গড়ে প্রতি এপিসোড)
প্রচারকাল: ৬ জুলাই, ২০২৫ – ২১ সেপ্টেম্বর, ২০২৫
সিজন: সামার ২০২৫
প্রযোজনা: CloverWorks
রেটিং: TV-14
আইএমডিবি রেটিং: 7.9
মোট এপিসোড: ১২টি
অবস্থা: শেষ
রিভিউ এবং রেটিং
ট্রেইলার
সংবাদ এবং ব্লগ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…






