২০১৫ সালে প্রথম সিজন প্রচারের পর দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় পর গেইট (GATE) অ্যানিমে আবার ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। নতুন সিজনের নাম: GATE 2: Tides of Conflict (জাপানি: GATE Season 2: Jieitai Kano Umi nite, Kaku Tatakaeri)।
এইবার গল্পের পটভূমি স্থল থেকে সরে গিয়ে সমুদ্রে স্থান পেয়েছে। কেন্দ্রবিন্দুতে থাকছে জাপান মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্স, যাদের মাধ্যমে বিশাল সমুদ্রযুদ্ধ ও উত্তেজনাপূর্ণ রাজনৈতিক নাটক ফুটে উঠবে এক ফ্যান্টাসি জগতে।
অ্যানিমেশন স্টুডিও পাল্টে এবার দায়িত্বে রয়েছে রয়েছে Studio M2। পরিচালক হিসাবে থাকছেন তোহরু তাকাহাশি। চিত্রনাট্য ও সিরিজ কম্পোজিশন ফিরে আসছে তাতসুহিকো উরাহাতা। ক্যারেক্টার ডিজাইনে থাকছে শিগেরু ফুজিতা।
Oshi নামক একটি প্ল্যাটফর্মের সঙ্গে পার্টনারশিপে ঘোষণা করা হয়েছে এই দ্বিতীয় সিজন। Oshi এমন একটি প্ল্যাটফর্ম যা ফ্যানদের সরাসরি প্রোডাকশন সাপোর্ট করার সুযোগ দেয়। দীর্ঘদিন ধরে ভক্তদের ভালোবাসা ও আগ্রহই এই সিক্যুয়েল তৈরির অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এই উদ্যোগে ভক্তরা এক্সক্লুসিভ কনটেন্ট, বিহাইন্ড-দ্য-সিন আপডেট এবং সীমিত পুরস্কারের মাধ্যমে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবেন।
GATE (Jieitai Kano Chi nite, Kaku Tatakaeri) মূলত একটি জাপানি ফ্যান্টাসি নভেল সিরিজ, যা লিখেছেন তাকুমি ইয়ানাই, আর চিত্রায়নে ছিলেন দাইসুকে ইজুকা ও কুরোজিশি। এটি প্রথম ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত Arcadia নামক একটি ওয়েবসাইটে প্রকাশিত হয়, পরে ২০১০ সালে প্রকাশনার দায়িত্ব নেয় AlphaPolis।
২০২৪ সালের জুন পর্যন্ত সিরিজটির মোট বিক্রয়সংখ্যা (প্রিন্ট ও ডিজিটাল মিলিয়ে) ৭.৩ মিলিয়নেরও বেশি।
২০১১ সালে সাতোরু সাও-এর আঁকা একটি মাঙ্গা ভার্সন শুরু হয় এবং ২০১৫ সালে তিনটি স্পিন-অফ মাঙ্গাও প্রকাশিত হয়। এরপর ২০১৫-১৬ সালে এর ওপর ভিত্তি করে প্রথম অ্যানিমে সিজন প্রচারিত হয়।
২০১৭ সালে শুরু হয় একটি সিক্যুয়েল উপন্যাস সিরিজ, যার নাম—Jieitai Kano Umi nite, Kaku Tatakaeri, যা এখনো চলমান।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
