মাই হিরো অ্যাকাডেমিয়া: ভিজিল্যান্টস (My Hero Academia: Vigilantes) অ্যানিমের দ্বিতীয় সিজন ২০২৬ সালে আসবে বলে অফিশিয়ালি ঘোষণা করা হয়েছে। ঘোষণাটি আসে প্রথম সিজনের শেষ এপিসোডটি প্রচারের পরপরই।
একটি টিজার ভিজ্যুয়ালও প্রকাশ করা হয়।
মাই হিরো অ্যাকাডেমিয়া: ভিজিল্যান্টস মাঙ্গাটি হিদেয়ুকি ফুরুহাশি লিখেছেন, এবং এর ইলাস্ট্রেশনের কাজ করেছেন বেটেন কোর্ট। মূল কনসেপ্টটি হরিকোশির। এই মাঙ্গাটি ২০১৮ সালে জাম্প গিগাতে সিরিয়ালাইজেশন শুরু হয় এবং একই বছরে শোনেন জাম্প+ এ স্থানান্তরিত হয়। সিরিজটি ২০২২ সালের জুলাই মাসে চ্যাপ্টার ১২৬ (ভলিউম ১৫) দিয়ে সমাপ্ত হয়।
সুত্র: অফিশিয়াল এক্স
