আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: সামার ২০২৫ সিজনের ১০টি নতুন অ্যানিমে সিরিজ
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
সাক্ষাৎকার: কসপ্লেয়ার মালিহা আঞ্জুম দিয়া

সাক্ষাৎকার: কসপ্লেয়ার মালিহা আঞ্জুম দিয়া

৪ নভেম্বর, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
অ্যানিমেলিস্টসংবাদ

সামার ২০২৫ সিজনের ১০টি নতুন অ্যানিমে সিরিজ

By Tanvir Rana Rabbi
২৩ জুন, ২০২৫
Share
সামার ২০২৫ সিজনের ১০টি নতুন অ্যানিমে সিরিজ
SHARE

বড় বড় সিক্যুয়েলগুলো যেখানে সামার ২০২৫-এ ঝড় তুলতে আসছে, সেখানে কিছু একেবারে নতুন অ্যানিমে চেষ্টা করছে প্রথমবারেই দর্শকদের মন জয় করতে। অ্যাকশন, রোমান্স, হরর আর কমেডির মিশেলে এই সিজনে আসা ১০টি নতুন অ্যানিমে আপনার ওয়াচলিস্টে জায়গা পেতে পারে।

গাচিয়াকুতা (Gachiakuta)

তালিকার প্রথমেই আছে Gachiakuta, কেই উরানার শোনেন মাঙ্গার অ্যানিমে অ্যাডাপ্টেশন। Studio BONES FILM অ্যানিমেশন করছে, প্রিমিয়ার হবে ৬ জুলাই। গল্পে দেখা যাবে রুডো নামের এক তরুণ, যাকে অন্যায়ভাবে খুনের অপরাধে অভিযুক্ত করে নিক্ষেপ করা হয় এক বিশৃঙ্খল জগত “Abyss”-এ। আবর্জনা আর অপরাধীদের মাঝে সে আবিষ্কার করে, সে আসলে একেবারে অসহায় নয়।

ডিরেকশন করছেন ফুমিহিকো সুগানুমা। ট্রেইলারগুলোতে হাই-এনার্জি লড়াই আর গ্রাফিতি-অনুপ্রাণিত ভিজ্যুয়াল চোখে পড়ে। এটি Crunchyroll-এর অন্যতম ফ্ল্যাগশিপ অ্যানিমে।

দ্য ফ্রেগরেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি (The Fragrant Flower Blooms with Dignity)

রোমান্সপ্রেমীদের জন্য রয়েছে এই হাইস্কুল প্রেমকাহিনি—এক সাধারণ বেকারিশ্রমিক ছেলেকে নিয়ে, যার জীবনে আসে এক জনপ্রিয় অভিজাত শ্রেণির মেয়ে। প্রিমিয়ার ৫ জুলাই, এবং CloverWorks অ্যানিমেশন করছে।

পরিচালনায় আছেন Miyuki Kuroki। এটি Netflix-এ গ্লোবালি স্ট্রিম হবে, যদিও জাপানের বাইরে ১ সপ্তাহ দেরিতে।

আগলিমাগ, এপিকফাইটার (Uglymug, Epicfighter)

এই সামারে আসা সবচেয়ে আজব ইসেকাই অ্যানিমে হতে পারে এটি। প্রধান চরিত্র Shigeru ভয়াবহ কুৎসিত হলেও পাওয়ারফুল হিরো।

Studio WHITE FOX কাজ করছে, পরিচালনায় Toshiyuki Sone। ৬ জুলাই থেকে শুরু।

দ্য সামার হিকারু ডাইড (The Summer Hikaru Died)

ডার্ক থিম পছন্দ হলে, এই সাইকোলজিক্যাল হরর অ্যানিমে আপনার জন্য। CygamesPictures দ্বারা নির্মিত, ৫ জুলাই প্রিমিয়ার। Yoshiki বুঝতে পারে, তার হারিয়ে যাওয়া বন্ধু Hikaru ফিরে এলেও সে আর আগের মানুষ নেই।

পরিচালনায় Ryohei Takeshita। Netflix-এ এক্সক্লুসিভ স্ট্রিমিং।

সিটি দ্য অ্যানিমেশন (CITY THE ANIMATION)

Kyoto Animation থেকে আসছে এই মজার স্লাইস-অফ-লাইফ কমেডি, Keiichi Arawi-এর (Nichijou) মাঙ্গা অবলম্বনে। ৬ জুলাই থেকে Prime Video-তে স্ট্রিমিং শুরু।

Taichi Ishidate পরিচালনা করছেন, যিনি Nichijou-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন।

ডিটেকটিভ দিজ ডেইজ আর ক্রেইজি! (Detectives These Days Are Crazy!)

১ জুলাই মুক্তি পেতে চলা এই অ্যানিমেটি হাইস্কুল সেটিং-এ বাডি-কপ কমেডি উপস্থাপন করবে। LIDEN FILMS অ্যানিমেশন করছে, পরিচালনায় Rion Kujo। অভিজ্ঞ গোয়েন্দা Nagumo এক স্টুডেন্ট সহকারীকে নিয়ে শুরু করে অদ্ভুত সব কেস সমাধান। Crunchyroll-এ স্ট্রিমিং হবে।

রুরি রকস (Ruri Rocks)

Studio Bind থেকে আসছে এই হৃদয়গ্রাহী অ্যানিমে। Ruri নামের এক মেয়ে, যার আগ্রহ জেম ও মিনারেলে। ৬ জুলাই প্রিমিয়ার।

পরিচালনায় Shingo Fujii। ট্রেইলারে মনোমুগ্ধকর ভিজ্যুয়াল।

ডিলিং উইথ মিকাদোনো সিস্টারস ইজ আ ব্রিজ (Dealing with Mikadono Sisters Is a Breeze)

P.A. Works এবার এনেছে এক ফ্যামিলি রোমকম। ৯ জুলাই থেকে শুরু। Yu Ayase নামে এক তরুণ তিন প্রতিভাবান কিন্তু আলাভোলা বোন Kazuki Mikadono (অভিনয়ের প্রতিভা), Niko Mikadono (কারাতে মাস্টার) এবং Miwa Mikadono (শোগির জিনিয়াস)-এর সঙ্গে বসবাস শুরু করে।

পরিচালনায় Tadahito Matsubayashi, মিউজিকে আছেন Masaru Yokoyama।

তোউগেন আঙ্কি: লিজেন্ড অব কার্সড ব্লাড (TOUGEN ANKI: Legend of the Cursed Blood)

আরেকটি নতুন শোনেন অ্যানিমে, যেটি Gachiakuta-র সঙ্গে ডার্ক ফ্যান্টাসির প্রতিনিধিত্ব করছে। Shiki Ichinose নামের এক ছেলে, যার রক্তে আছে শয়তানের অভিশাপ। সে জড়িয়ে পড়ে Oni আর মানুষের গোপন যুদ্ধের মাঝে।

Studio HIBARI প্রোডাকশনে। Netflix, Crunchyroll, Prime Video সহ বিভিন্ন প্ল্যাটফর্মে গ্লোবালি রিলিজ হবে।

হোটেল ইনহিউম্যানস (Hotel Inhumans)

৬ জুলাই থেকে শুরু হওয়া এই অ্যানিমেটি এমন এক রহস্যময় হোটেলে, যেটি কেবল কিলার আর অপরাধীদের জন্য। দুই কর্মী Sara Haizaki ও Ikuro Hoshi-র গল্প বলবে, যারা হোটেলের অন্ধকার গোপন বিষয়গুলো সামলে চলে।

পরিচালক Tetsuro Amino, সিরিজ কম্পোজিশনে Shoji Yonemura। Crunchyroll-এ গ্লোবালি স্ট্রিমিং হবে।

◇◆┈┈••✼••┈┈◆◇
    本PV公開
◇◆┈┈••✼••┈┈◆◇

TVアニメ「#ホテル・インヒューマンズ 」
2025年7月6日(日)23時45分より
テレ東系列ほかにて放送開始!

星 生朗:#小林裕介
灰咲沙羅:#白浜灯奈乃

二人のコンシェルジュと
様々なドラマを抱える殺し屋のお客様との… pic.twitter.com/To8VCB19We

— TVアニメ『ホテル・インヒューマンズ』公式 (@HIH_PR) June 6, 2025

এই ছিলো আমাদের পিক করা আসন্ন নতুন ১০ অ্যানিমে সিরিজ। এছাড়াও আরো কয়েকটি সম্ভাবনাময় অ্যানিমে হলো:

  • Takopi’s Original Sin
  • Apocalypse Bringer Mynoghra
  • Solo Camping for Two
  • Dekin no Mogura: The Earthbound Mole
  • Secrets of the Silent Witch
  • Onmyo Kaiten Re:Birth Verse

আপনি কোন অ্যানিমেটা সবচেয়ে আগ্রহ নিয়ে দেখবেন? জানাতে পারেন আমাদেরকে।

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ শেষ অধ্যায়ের পথে "ভিনল্যান্ড সাগা" মাঙ্গা শেষ অধ্যায়ের পথে “ভিনল্যান্ড সাগা” মাঙ্গা
পরবর্তী প্রবন্ধ কাগুয়া-সামা: লাভ ইজ ওয়ার নতুন টিভি স্পেশাল ঘোষণা করেছে কাগুয়া-সামা: লাভ ইজ ওয়ার নতুন টিভি স্পেশাল ঘোষণা করেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে…

১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে 'ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬'
সংবাদইভেন্ট

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

২৪ জুলাই, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up