মাই হিরো অ্যাকাডেমিয়া (My Hero Academia) অ্যানিমের সিজন ৮ অর্থাৎ চুড়ান্ত সিজনের প্রথম টিজার ট্রেলার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে গতকাল, ১৬ জুন, ২০২৫ এ। আগেই ঘোষণাটি ইঙ্গিত করা হয়েছিল, আর ১৬ জুন “হিরো ডে” হিসেবে উদযাপনের অংশ হিসেবেই ট্রেলারটি মুক্তি পায়।
নতুন সিজনটি অক্টোবর, ২০২৫-এ প্রকাশ পাওয়ার কথা রয়েছে। অ্যানিমেশন নির্মাণের দায়িত্বে আছে BONES FILM স্টুডিও, এবং পরিচালকের আসনে আবারও ফিরছেন নাওমি নাকায়ামা।
কোহেই হোরিকোশি-র একই নামের মাঙ্গা অবলম্বনে তৈরি এই অ্যানিমে ২০১৬ সালে প্রথম সম্প্রচার শুরু করে, আর এখন পর্যন্ত মোট সাতটি সিজন সম্প্রচারিত হয়েছে। মাঙ্গাটি জুলাই ২০১৪ থেকে আগস্ট ২০২৪ পর্যন্ত Weekly Shonen Jump-এ চলেছে। অ্যানিমের সপ্তম সিজন ১২ অক্টোবর, ২০২৪-এ শেষ হয়।
টিভি সিরিজ ছাড়াও, My Hero Academia ফ্র্যাঞ্চাইজির আরও চারটি ফিচার ফিল্ম রয়েছে।
My Hero Academia: Vigilantes নামের স্পিন-অফ অ্যানিমেও রয়েছে, যা মূল সিরিজের ঘটনাপ্রবাহের পাঁচ বছর আগের ঘটনা নিয়ে তৈরি হয়েছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
