গত ১২ জুন, ২০২৫ তারিখে Annecy International Animation Film Festival-এ Adult Swim ঘোষণা করেছে যে, নিনজা কামুই (Ninja Kamui) অ্যানিমে আরও দুটি সিজনের আসতে চলেছে। একই সঙ্গে তারা Ninja Kamui Season Two: Red Vendetta-র একটি টিজার ভিজ্যুয়াল প্রকাশ করেছে। এই নতুন সিজনের অ্যানিমেশন প্রোডাকশনের দায়িত্বে আগের মতোই থাকবে Sola Entertainment। তবে সিজনগুলোর রিলিজ তারিখ বা স্টাফদের সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

নিনজা কামুই-এর প্রথম সিজন পরিচালনা করেন সুংহু পার্ক, যা E&H Production এবং Sola Entertainment-এর যৌথ প্রযোজনায় নির্মিত হয়। এটি প্রথম প্রিমিয়ার হয় ফেব্রুয়ারি ২০২৪-এ এবং মোট ১৩টি এপিসোড ছিল। পরে জুলাই ২০২৪-এ এটি টোকিও এমএক্স-এ জাপানে সম্প্রচারিত হয়। উল্লেখযোগ্যভাবে, এই সিরিজটি Anime Awards 2025-এ “Best Original Anime” পুরস্কারও জিতে নেয়।
