দ্য বিগিনিং আফটার দ্য এন্ড (The Beginning After the End) অ্যানিমের ১১তম পর্ব সম্প্রচারের পর, Crunchyroll নিশ্চিত করেছে যে এর দ্বিতীয় সিজন ২০২৬ সালে প্রিমিয়ার হবে।
এই ঘোষণা এসেছে সিজন ১-এর ফাইনাল পর্বের আগেই, যা আগামি ১৮ জুন, বুধবার সম্প্রচারিত হবে। ফাইনাল পর্বের আগাম প্রচারণার অংশ হিসেবে Crunchyroll একটি এক্সক্লুসিভ ক্লিপ প্রকাশ করেছে, যেখানে পোস্ট-ক্রেডিট সিনে আর্থার লেউইনের নতুন ডিজাইনের একটি ঝলক দেখা যায়।
TurtleMe-এর The Beginning After the End ম্যানহওয়া-টি Tapas-এ ডিজিটাল ফর্মে এবং Yen Press-এর প্রিন্ট সংস্করণে অ্যাভেইলঅ্যাবেল। এই অ্যানিমেটির পরিচালনা করছেন কেইতারো মটোনাগা, প্রযোজনা প্রতিষ্ঠান Studio A-CAT। তাকামিৎসু কোওন সিরিজের কম্পোজিশন করেছেন, ক্যারেক্টার ডিজাইন করেছেন মাসামি সুএওকা, এবং সঙ্গীত পরিচালনা করেছেন কেইজি ইনাই।
সুত্র: ক্রাঞ্চিরোল
