জনপ্রিয় অ্যানিমে ফ্রিরেন: বিয়ন্ড জার্নি’স এন্ড (Frieren: Beyond Journey’s End) এর দ্বিতীয় সিজনের সম্প্রচার শুরু হবে ২০২৬ এর জানুয়ারি তে। নতুন এক টিজার ভিজ্যুয়াল প্রকাশিত হয়েছে, যেখানে ফ্রিরেন, ফার্ন এবং স্টার্ক-কে দেখা যাচ্ছে। অ্যানিমেশন প্রযোজনার দায়িত্বে রয়েছে ম্যাডহাউজ (MADHOUSE)।
এই অ্যানিমে কানেহিতো ইয়ামাদা ও সুকাসা আবে-এর ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মাঙ্গা অবলম্বনে তৈরি। এর প্রথম সিজন ফল ২০২৩এ সম্প্রচার শুরু হয় এবং স্প্রিং ২০২৪-এ মোট ২৮টি পর্ব প্রকাশের মাধ্যমে শেষ হয়।
সুত্র: তোহো অ্যানিমেশন
