আননেইমড মেমোরি সিজন ২-এর নতুন টিজার ভিজ্যুয়াল এবং ট্রেলার প্রকাশিত হয়েছে। দ্বিতীয় সিজনটি জানুয়ারি, ২০২৫-এ মুক্তির জন্য প্রস্তুত। প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনটিরও অ্যানিমেট করবে স্টুডিও ENGI, যেখানে পরিচালক হিসেবে থাকছে কাজুয়া মিউরা এবং সিরিজ কম্পোজিশনের দায়িত্বে থাকছে ডেকো আকাও। সিক্যুয়েলটির টাইটেল দেওয়া হয়েছে “অ্যাক্ট. ২ (Act. 2)”।
আননেইমড মেমোরি-র প্রথম সিজনটি গত ৯ এপ্রিল,, ২০২৪-এ প্রিমিয়ার হয় এবং ১২ এপিসোডে প্রচারিত হয়ে ২৫ জুন, ২০২৪-এ শেষ হয়। এর পরপরই সিক্যুয়েলটি ঘোষণা করা হয়।
আননেইমড মেমোরি সিরিজটি কুজি ফুরুমিয়া-র লেখা। এটি প্রথমে সেপ্টেম্বর, ২০১২-এ শোসেটসুকা নি নারো ওয়েবসাইটে ওয়েব নভেল হিসেবে শুরু হয়, পরে ASCII Media Works এর স্বত্ত্ব কিনে নেয় এবং ২০২১-এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৬টি ভলিউমে প্রিন্টে প্রকাশ করে, যেখানে ইলাস্ট্রেশনের কাজ করেন চিবি। এছাড়াও, নাওকি কোশিমিজুর একটি মাঙ্গা অ্যাডাপ্টেশন শুরু করেন, যা সেপ্টেম্বর ২০২০-এ শুরু হয়ে বর্তমানে চলমান রয়েছে।
গল্পটি প্রিন্সেস অস্কারকে অনুসরণ করে, যে একজন লিজেন্ডারি পাওয়ারফুল জাদুকরী টিনাশাকে খুঁজে বের করে এবং তাকে বিয়ে করার প্রস্তাব দেন। টিনাশা প্রস্তাবটি গ্রহণ করে এবং এক বছরের জন্য রাজপুত্রের প্রাসাদে বসবাস করতে সম্মত হন, যেখানে সেই সময়ে অস্কারের উপর করা জাদু নিয়ে গবেষণা করে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
