অ্যানিমেশন স্টুডিও Zero-G তাদের টুইটারের মাধ্যমে জানায় যে অ্যানিমেটর এবং ক্যারেক্টার ডিজাইনার তোশিনারি ইয়ামাশিটা (山下 敏成) গত ১লা অক্টোবর, ২০২৪ তারিখে মারা গেছেন। তার মৃত্যু সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ইয়ামাশিটা ১৯৮০-এর দশকের শেষের দিকে ইন্ডাস্ট্রিতে যোগ দেন পরিচালক ও প্রযোজক হিরোশি নেগিশি কর্তৃক প্রতিষ্ঠিত স্টুডিও Zero G Room-এ কাজ শুরু করার মাধ্যমে। ইয়ামাশিটা তার পুরো ক্যারিয়ার জুড়ে Zero G Room এবং এর সহযোগী স্টুডিওগুলোর সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি Zero G Room বন্ধ হয়ে যাওয়ার পরও। ২০০১ সালে স্টুডিওটি RADIX-এর সাথে মার্জ হয়ে একীভূত হয়। ইয়ামাশিটা ২০০৭ সালে নাম পরিবর্তনের পর কোম্পানি ছেড়ে চলে যান যায়। পরে তিনি প্রযোজক ইউতাকা নাগাউশির ডিজিটাল নেটওয়ার্ক অ্যানিমেশন-এ যোগ দেন এবং শেষ পর্যন্ত নেগিশির প্রতিষ্ঠিত নতুন Zero-G স্টুডিওতে তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেন।
তিনি একজন দক্ষ অ্যানিমেটর ছিলেন, যার আঁকা শৈলী খুব সহজেই চেনা যেত। তার ডিজাইন করা ক্যারেক্টারগুলোতে প্রায়ই বৃহদাকৃতির স্তন দেখা যেত, যেটা তার সিগনেচার ছিলো।
তিনি ১৯৯৫ সালে “শ্যাডো স্কিল” দিয়ে ক্যারেক্টার ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরে “Burn-Up W” (১৯৯৬), “Amazing Nurse Nanako” (১৯৯৯), এবং “Divergence Eve” (২০০৩) এর মতো কাজের জন্য পরিচিতি লাভ করেন। ইয়ামাশিটা এককভাবে বিভিন্ন অ্যানিমের ওপেনিং এবং এন্ডিংও অ্যানিমেট করেছিলেন। উদাহরণস্বরূপ, “টেনচি ইউনিভার্স” (১৯৯৫) ওপেনিং, “ক্যাম্পফার” (২০০৯) এন্ডিং, এবং “B Gata H Kei: Yamada’s First Time” (২০১০) ওপেনিং। সাম্প্রতিককালে, তিনি “বারটেন্ডার: গ্লাস অফ গড” (২০২৪) এর এন্ডিংয়ের কী অ্যানিমেশন করেছিলেন।
