মিশন: ইয়োজাকুরা ফ্যামিলি অ্যানিমের দ্বিতীয় সিজনটি প্রথম সিজনের সমাপ্তির পরেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। অ্যানিমেশনের দায়িত্বে ছিল স্টুডিও সিলভার লিংক, এবং প্রথম সিজন মোট ২৭টি এপিসোড ছিলো। একটি ট্রেলারও প্রকাশ করা হয়।
প্রথম সিজনের কম্পোজিশনের কাজ এবং পরিচালনা করেছিলেন মিরাই মিনাতো। ক্যারেক্টার ডিজাইনার ছিলেন মিজুকি তাকাহাশি, এবং মিউজিকের দায়িত্বে ছিলেন ওসামু সাসাকি ও কোজি ফুজিমোতো।
মিশন: ইয়োজাকুরা ফ্যামিলি হিৎসুজি গন্ডাইরা এর লেখা এবং ইলাস্ট্রেট করা মাঙ্গা। মাঙ্গাটি ২০১৯ সাল থেকে শুয়েইশার উইকলি শোনেন জাম্পে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
