বাংলাদেশের অ্যানিমে ও পপ কালচারপ্রেমীদের জন্য আবারও শীতের আমেজ নিয়ে ফিরছে Yuki Matsuri। AnimeCon Dhaka ও Eventors BD আয়োজিত ইউকি মাতসুরি ২০২৬ (Yuki Matsuri 2026) আগামী ২০ নভেম্বর রাজধানীর Tokyo Square Convention Center-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাপানের বিখ্যাত Snow Festival থেকে অনুপ্রাণিত এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশে শীতকালীন উৎসবের আবহে জাপানি সংস্কৃতি, অ্যানিমে ও বিনোদনের সমন্বয় ঘটাতে চায় আয়োজকেরা।
আয়োজকদের পরিকল্পনায় এবারের উৎসবে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক আয়োজন। দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন কসপ্লে পারফরম্যান্স, কারাওকে এবং ঐতিহ্যবাহী জাপানি নৃত্য। পাশাপাশি জাপানের জনপ্রিয় কিছু উৎসবভিত্তিক খেলার অভিজ্ঞতাও নেওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে Goldfish Scooping, Super Balloon Scoop এবং Yo-Yo Balloon Fishing।
অ্যানিমে ও জাপানি সংস্কৃতির প্রতি আগ্রহীদের জন্য উৎসবজুড়ে থাকবে জাপানি খাবারের আয়োজন এবং বিভিন্ন অ্যানিমে মার্চেন্ডাইজের স্টল। ফলে দর্শনার্থীরা নিজেদের পছন্দের অ্যানিমে চরিত্র ও সিরিজের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন পণ্য সংগ্রহের সুযোগ পাবেন।
শুধু সরাসরি আয়োজনই নয়, উৎসব উপলক্ষে থাকছে অনলাইন ও সরাসরি অংশগ্রহণের প্রতিযোগিতা। অনলাইন প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে Fanart, Meme এবং Digital Fanart বিভাগে। অন্যদিকে ভেন্যুতে অনুষ্ঠিত হবে Fanart, Kanji Calligraphy এবং Anime Quiz প্রতিযোগিতা। এসব আয়োজনের মধ্য দিয়ে অ্যানিমে ভক্তদের সৃজনশীলতা ও জাপানি সংস্কৃতি সম্পর্কে আগ্রহ প্রকাশের সুযোগ তৈরি হবে।
Yuki Matsuri মূলত জাপানের শীতকালীন উৎসবের ধারণা থেকে অনুপ্রাণিত। জাপানের Hokkaido অঞ্চলের Sapporo Snow Festival-এর মতো আয়োজনের আদলে বরফ, আলো ও সাংস্কৃতিক পরিবেশনার আবহ তৈরি করাই এই উৎসবের অন্যতম ভাবনা। বাংলাদেশে শীতের মৌসুমকে কেন্দ্র করে অ্যানিমে কমিউনিটির সদস্যদের একত্রিত করার পাশাপাশি জাপানি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরবে এবারের আয়োজন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উৎসবের অনলাইন টিকিটের মূল্য ৪০০ টাকা এবং সরাসরি ভেন্যু থেকে টিকিট কিনলে মূল্য পড়বে ৫০০ টাকা। অ্যানিমে ভক্তদের পাশাপাশি জাপানি সংস্কৃতি ও বিনোদনে আগ্রহী সবার জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। টিকিট পাওয়া যাবে এই লিঙ্কে।
উল্লেখ্য, Otaku Bangla এবারের Yuki Matsuri 2026-এর কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
