আমাদের সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অব ইউজ-এর সাথে সম্মত হন।
ঠিক আছে
ওটাকু বাংলা
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
Reading: দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
মার্চ কিনুন
গরম সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
ওটাকু বাংলাওটাকু বাংলা
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • আমাদের কথা
  • আমাদের টিম
  • যোগাযোগ
সার্চ
  • প্রচ্ছদ
  • সংবাদ
  • সিরিজ
  • মুভি
  • মাঙ্গা
  • যোগাযোগ
  • লগিন
হেল’স প্যারাডাইজ সিজন ২-এর নতুন ভিজ্যুয়াল ও কাস্ট ঘোষণা

হেল’স প্যারাডাইজ সিজন ২-এর নতুন ভিজ্যুয়াল ও কাস্ট ঘোষণা

৩ ডিসেম্বর, ২০২৫
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
© 2023 – 2026 ওটাকু বাংলা।
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

By Sadika Sporshia Noor
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Share
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
SHARE

​রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশি কমিক কন – ঢাকা ২০২৬। সাধারণত দেশের অন্যান্য কমিক কনগুলোতে জাপান, কিংবা আমেরিকার পপ কালচার, কমিকস ও চরিত্র প্রাধান্য পেয়ে থাকে। স্পাইডারম্যানের মতো সিনেমা বা বিদেশি চরিত্র নিয়ে দেশে ব্যাপক হাইপ থাকলেও বাংলাদেশের নিজস্ব কমিকস, পাবলিশার ও চরিত্র নিয়ে আলোচনা একেবারেই নিশ বা সীমিত গণ্ডিতে আটকে থাকে। তাই এই প্রথমবার বাংলাদেশের নিজস্ব আর্টিস্ট, পাবলিশার, অ্যানিমেটর ও ক্যারেক্টারগুলোকে বড় প্ল্যাটফর্ম দিতে এই ইভেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজনটি উপলক্ষে কসপ্লে, ২ পৃষ্ঠার কমিকস এবং দেশি আর্ট প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে কসপ্লে প্রতিযোগিতায় মূল আকর্ষণ হিসেবে ৫০ হাজার টাকার প্রাইজপুল রাখা হয়েছে। তবে নিবন্ধনের শুরুতেই আয়োজকেরা বেশ কিছু অদ্ভুত ও হাস্যকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। নিয়ম না পড়ে অনেকেই জুজুৎসু কাইসেন, চেইনস ম্যান, জাবুজা কিংবা নারুটোর মতো বিদেশি চরিত্র নিয়ে আবেদন পাঠাচ্ছেন। এছাড়া অনেকেই গুগল ড্রাইভের অ্যাক্সেস বন্ধ রেখে লিঙ্ক জমা দিচ্ছেন। সবচেয়ে মজার বিষয় হলো, আয়োজকেরা ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অন-স্পট নিবন্ধনের সুযোগ রাখলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের এক শিক্ষার্থী প্রথম আবেদন জমা দিয়েছেন, যা নিয়ে আয়োজকেরা চরম ক্ষোভ ও মজা প্রকাশ করেছেন।
​
আয়োজকেরা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছেন যে হাজার টাকার মূল কসপ্লে প্রতিযোগিতায় জিততে হলে বাধ্যতামূলকভাবে দেশি ক্যারেক্টার সাজতে হবে। বর্ণ, স্ক্যাচবুক সোসাইটির কলোনি কোয়েস্ট, ঢাকা কমিকস, কার্টুন পিপল, অন্তিকের নোমান কিংবা শুড়শুড়ের মতো দেশি চরিত্র নিয়ে এতে অংশ নেওয়া যাবে। বিদেশি ক্যারেক্টার সেজে ইভেন্টে এসে ছবি তোলা বা শোকেসিং করা গেলেও তারা কোনো প্রাইজপুলের জন্য বিবেচিত হবেন না। এছাড়া জুলাই বিপ্লব থিমের ওপর ২ পৃষ্ঠার কমিক প্রতিযোগিতায় ৫ হাজার টাকার প্রাইজপুল রয়েছে এবং আলাদা দেশি আর্ট কম্পিটিশনও থাকছে।
​
ইভেন্টে অ্যানিমেশন ও স্টপ মোশন বিষয়ক বিশেষ ওয়ার্কশপ এবং প্যানেল আলোচনার পাশাপাশি নতুন শিল্পীদের জন্য থাকছে অফিশিয়াল পাবলিশারদের স্টলে সরাসরি সিভি ও পোর্টফোলিও জমা দেওয়ার অনন্য সুযোগ। বিনোদনের জন্য ব্যান্ড পারফরম্যান্স থাকছে এবং রেগুলার টিকিটে ২০ শতাংশ ছাড়ের জন্য OTAKU20 প্রমো কোডের ব্যবহার করা যাবে। আয়োজকদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো আগামী ৫ থেকে ৬ বছরের মধ্যে বাংলাদেশি কমিকস ও মাঙ্গাকে বিদেশি ভাষায় রূপান্তর করে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া, যাতে বিশ্ব দরবারে মার্ভেল বা ডিসির মতো বাংলাদেশের চরিত্রগুলোও এক নামে স্বীকৃতি পায়।

টিকিট লিঙ্ক: https://quicket.me/events/deshi-comic-con-dhaka-2026

Share This Article
ফেইসবুক লিংক কপি করুন
পূর্ববর্তী প্রবন্ধ প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬" প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক জনপ্রিয়

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

জনপ্রিয় কমেডি অ্যানিমে গ্র্যান্ড ব্লু-এর তৃতীয় সিজনের মূল ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটিতে নতুন সিজনের…

২৪ জুন, ২০২৬

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দেশি কমিক কন ঢাকা ২০২৬ (Deshi Comic Con Dhaka…

১৭ জুলাই, ২০২৬

দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’

বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও ফিরছে বহুল প্রতিক্ষিত…

২৪ জুলাই, ২০২৬

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত হলো রাজধানীর মোহাম্মদপুরে…

১২ আগস্ট, ২০২৬
ফেইসবুকLike
এক্সFollow
পিন্টারেস্টPin
ইন্সটাগ্রামFollow
ইভেন্ট

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আ ডে অ্যাট হগওয়ার্টস – ঢাকা ২০২৬’

১৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬'

হ্যারি পটার ভক্তদের জন্য সুখবর। আগামী ১৯ জুন, ২০২৬ রাজধানীর যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফ্যান ইভেন্ট আ ডে অ্যাট হগওয়ার্টস - ঢাকা ২০২৬ (A Day at…

১১ জুন, ২০২৬

এগুলিও দেখতে পারেন

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই
সংবাদঅ্যানিমে

গ্র্যান্ড ব্লু সিজন ৩-এর মূল ট্রেলার প্রকাশ, প্রিমিয়ার ৬ জুলাই

২৪ জুন, ২০২৬
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন - ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
সংবাদইভেন্ট

দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট

১৫ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’
সংবাদইভেন্ট

বাংলাদেশি কমিক কালচারকে নতুন উচ্চতায় নিতে আসছে ‘দেশি কমিক কন ঢাকা ২০২৬’

১৭ জুলাই, ২০২৬
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো "ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬"
ইভেন্টসংবাদ

প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”

১২ আগস্ট, ২০২৬
otakubangla-logo

ওটাকু বাংলা বাংলায় প্রথম অ্যানিমে রিভিউ ও ডেটাবেজ সাইট। বাংলা ভাষায় জাপানিজ অ্যানিমেশনের দুনিয়া এক্সপ্লোর করার সর্বপ্রথম প্লাটফর্ম। বাংলায় অ্যানিমে নিউজ, রিভিউ, ডিসকাশন এবং ক্রিটিকের প্রথম কমিউনিটি হিসেবে আমরা বাংলা ভাষাভাষী ওটাকুদের জন্য দিচ্ছি অন্যরকম এক অভিজ্ঞতা।

প্রয়োজনীয় লিঙ্ক

  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
বিজ্ঞাপন দিন ওটাকু বাংলা-তে
Follow US
© 2023 – 2026 ওটাকু বাংলা।
  • অ্যাড রিকোয়েস্ট
  • আমাদের টিম
  • যুক্ত হোন আমাদের সাথে
  • আমাদের কথা
  • প্রাইভেসি পলিসি
  • টার্মস অব ইউজ
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up