ফ্রিরেন: বিয়ন্ড জার্নি’স এন্ড (Frieren: Beyond Journey’s End) অ্যানিমের তৃতীয় সিজন ঘোষণা করা হয়েছে, যা অক্টোবর ২০২৭-এ প্রিমিয়ার হবে। এই সিজনে Golden Land Arc কভার করা হবে, এবং Macht-কে নিয়ে একটি নতুন ভিজ্যুয়ালও প্রকাশ করা হয়েছে।
প্রথম দুই সিজনের অ্যানিমেশন করেছে Studio MADHOUSE। প্রথম সিজনের পরিচালক ছিলেন Keiichiro Saito, আর দ্বিতীয় সিজন পরিচালনা করেছেন Tomoya Kitagawa। সিরিজ কম্পোজিশন করেছেন Tomohiro Suzuki, এবং ক্যারেক্টার ডিজাইনে ছিলেন Yuri Fujinaka, Keisuke Kojima, ও Maru Takase। দুই সিজনের সংগীত পরিচালনা করেছেন Evan Call।
প্রথম সিজনটি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রচার শুরু হয় এবং মোট ২৮টি এপিসোডে শেষ হয়। দ্বিতীয় সিজনটি ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয় এবং এতে মোট ১০টি এপিসোড রয়েছে, যেখানে Divine Revolte Arc দেখানো হয়েছে।
Macht-কে Demon King-এর Seven Sages of Destruction-এর সবচেয়ে শক্তিশালী সদস্য হিসেবে ধরা হয়, এবং নতুন সিজনের টিজার ভিজ্যুয়ালে তাকে দেখা গেছে।
Kanehito Yamada এই মাঙ্গাটি লিখেছেন, এবং চিত্রায়ন করেছেন Tsukasa Abe। মাঙ্গাটি ২০২০ সালের এপ্রিল থেকে Shogakukan-এর Weekly Shonen Sunday ম্যাগাজিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।
তথ্যসুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
