জনপ্রিয় অ্যানিমে ওশি নো কো (Oshi no Ko) এর সিজন ৪ ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে একটি নতুন ভিজ্যুয়াল এবং ট্রেলারও প্রকাশ করা হয়েছে। এই সিজনটিই হবে অ্যানিমেটির শেষ সিজন। পাশাপাশি সিরিজটির জন্য একটি অফিসিয়াল গ্লোবাল TikTok অ্যাকাউন্ট চালু করা হয়েছে। এই অ্যাকাউন্টে ভক্তদের জন্য এক্সক্লুসিভ ক্লিপ, পর্দার পেছনের মুহূর্ত এবং বিভিন্ন স্পেশাল কনটেন্ট নিয়মিত শেয়ার করা হবে।
অ্যানিমেটির তিনটি সিজনের অ্যানিমেশন করেছে স্টুডিও Doga Kobo। পরিচালনায় ছিলেন Daisuke Hiramaki। ক্যারেক্টার ডিজাইন করেছেন Kanna Hirayama এবং সঙ্গীত পরিচালনা করেছেন Takuri Iga। প্রথম দুই সিজনে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন Ciao Nekotomi।
এই টিভি অ্যানিমেটি তৈরি হয়েছে Aka Akasaka এর লেখা এবং Mengo Yokari এর আঁকা মাঙ্গা সিরিজ থেকে। ২০২০ সালের এপ্রিল থেকে Shueisha এর Weekly Young Jump ম্যাগাজিনে এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। ২০২৪ সালের নভেম্বর মাসে সিরিজটির একটি লাইভ-অ্যাকশন অ্যাডাপ্টেশনও মুক্তি পায়।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
