গত বৃহস্পতিবার (২০ নভেম্বর, ২০২৫) Toho Animation এর ইউটিউব চ্যানেলে রিলিজ হয় ফ্রিরেন: বিয়ন্ড জার্নি’স এন্ড (Frieren: Beyond Journey’s End) অ্যানিমে সিরিজের দ্বিতীয় সিজনের ট্রেইলার। প্রায় দুই মিনিটের এই ট্রেইলারটিতে আপকামিং সিজনের ফ্রেম ফিচার করা হয়। পাশাপাশি ফিচার করা হয় নতুন সিজনের এন্ডি ক্রেডিট সং “The Story of Us”৷ প্রথম সিজনের মতো দ্বিতীয় সিজনের অ্যানিমেশন ও আর্টস্টাইলের কোয়ালিটি ধরে রাখায় ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সোশ্যাল মিডিয়া ও অনলাইনে সিরিজটি ফ্যানদের কাছ থেকে। সিরিজটির দ্বিতীয় সিজনও অ্যানিমেট করছে স্টুডিও ম্যাডহাউজ।
ফ্রিরেন: বিয়ন্ড জার্নি’স এন্ড টিভি অ্যানিমে ব্রডকাস্ট শুরু হয় ২০২৩ এর সেপ্টেম্বর মাসে। কানেহিতো ইয়ামাদা ও সুকাসা আবে-র অলরেডি পপুলার এবং ক্রিটিকালি অ্যাক্লেইমড মাঙ্গাটির অ্যানিমে অ্যাডাপ্টেশনের প্রায় সাথে সাথেই পরিণত হয় এক গ্লোবাল হিটে। প্রথম দিনেই রিলিজ হয় চারটি এপিসোড।
গল্পের প্রধান চরিত্র ফ্রিরেন, এক এলফ উইচ। প্রথম চার এপিসোডের কাহিনী মূলত স্টোরির প্লটের ৫০ বছর আগের ঘটনার রিফ্লেকশন। ফ্রিরেন ও তার পার্টির কাছে অর্ধশতাব্দী আগে পরাজিত হয় ডিমনদের কিং। মানুষদের কাছে হিরো হয়ে যায় তাদের ছোট অ্যাডভেঞ্চারিং পার্টি। পার্টির লিডার হিম্মেল দ্য হিরো, ওয়ারিয়র আইজেন, হিলার হাইতার এবং মেইজ ফ্রিরেনকে দেয়া হয় রাজকীয় সম্মান। এলফ রেসের ফ্রিরেন অমর, কিন্তু তার সঙ্গীদের ক্ষেত্রে তা একেবারেই ভিন্ন। দেখতে দেখতে ফ্রিরেনের সঙ্গীরা বার্ধক্যে উপনীত হতে থাকে। পার্টির হিরো হিম্মেলের মৃত্যুর পর ফ্রিরেন প্রথমবারের মত উপলব্ধি করতে পারে সময়ের মূল্য৷ ফ্রিরেনকে ঘিরে ধরে চরম অনুশোচনায়। এমন পটভূমিকে শুরু হয় ফ্রিরেনের নতুন জার্নি, নিজেকে এবং নিজের নতুন সঙ্গীদের কাছ থেকে দেখার নতুন এক সুযোগ।

ফ্রিরেন গতানুগতিক ফ্যান্টাসি-অ্যাকশন অ্যানিমে থেকে ভিন্ন। ফ্রিরেন মূলত মানবজীবনের ক্ষণস্থায়ী ন্যাচারের ফিলোসোফিকাল রিপ্রেজেন্টেশন, অমরত্বের দৃষ্টিকোণ থেকে৷ তাই বলে ফ্রিরেনের জার্নিতে অ্যাকশন নেই ভাবা ভুল হবে। প্রথম সিজনে প্রায় প্রত্যেকটি নতুন অ্যাডভেঞ্চারের সাথেই ছিলো অ্যাকশন। স্টুডিও ম্যাডহাউজ এতটাই অসাধারণভাবে সেগুলো অ্যানিমেট করেছিলো যে ফ্যানরা সিরিজের অ্যাকশন ফ্রেমগুলোকে অ্যানিমের সেরা অ্যাকশন সিনগুলোর সাথে তুলনা শুরু করে।

ফ্রিরেন এমন এক সিরিজ যাকে কোনো কনভেনশনাল অ্যানিমে ট্রোপ বা জনরার দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না। এটি অ্যানিমে/মাঙ্গা সাবকালচারের একটি ইউনিক আর্টিস্টিক মাস্টারপিস। সিরিজটির প্রথম সিজন জাস্ট ফ্যানদের প্রশংসাই পায়নি, বহুবছর ধরে ফুলমেটার আলকেমিস্ট: ব্রাদারহুড’ এর ধরে রাখা রেকর্ড ভেঙ্গে দিয়ে MyAnimeList এর টপ রেটেড সিরিজের অবস্থান দখল করে নেয়, যা এখনো সেখানকার টপ রেটেড অ্যানিমে।

দ্বিতীয় সিজনের ট্রেইলার রিলিজের পর নতুন সিরিজ নিয়েও বেশ আশাবাদী থাকা যায়। ম্যাডহাউজ স্টুডিও হিসেবে অনেক আনফিনিশড এবং অ্যাবানডনড অ্যানিমে সিরিজের জন্য ইনফেমাস। কিন্তু ফ্রিরেন: বিয়ন্ড জার্নিস এন্ড সিরিজটি নিয়ে তাদের ডেডিকেশন এবং কন্সিটেন্সি থেকে বোঝা যায় ফ্রিরেন: বিয়ন্ড দ্য জার্নিস এন্ড প্রথম সিজনের মতোই অসাধারণ আর্ট, অ্যানিমেশন রিটেইন করবে, পাশাপাশি সোর্স ম্যাটেরিয়ালসের ফেইথফুল অ্যাডাপ্টেশন। আগামীবছরের ১৬ জানুয়ারি থেকে ব্রডকাস্ট শুরু হবে সিরিজটির দ্বিতীয় সিজনের, প্রতি শুক্রবার নিপ্পন টেলিভিশন নেটওয়ার্ক ব্রডকাস্ট করবে এই অ্যানিমে জাপানে।
সুত্র: অফিশিয়াল এক্স
