জনপ্রিয় অ্যানিমে ‘জুজুৎসু কাইসেন’ (Jujutsu Kaisen)-এর তৃতীয় সিজন নিয়ে এসেছে নতুন ঘোষণা। শুক্রবার প্রকাশিত হয়েছে একটি নতুন টিজার ভিজ্যুয়াল এবং জানানো হয়েছে যে সিজন ৩ শুরু হবে ২০২৬ সালের ৮ জানুয়ারি।
এই সিজনে নাওয়া জেনিন (Naoya Zenin)-এর কণ্ঠ দেবেন কোজি ইউসা (Koji Yusa)। অ্যানিমেশন নির্মাণের দায়িত্বে আছে আগের মতোই স্টুডিও মাপ্পা (Studio MAPPA)। তৃতীয় সিজনে তুলে ধরা হবে মাঙ্গার “দ্য কালিং গেম” (The Culling Game) আর্ক।
পরিচালনায় ফিরছেন শোটা গোশোজোনো (Shota Goshozono), আর সিরিজ কম্পোজিশনের দায়িত্বে রয়েছেন হিরোশি সেকো (Hiroshi Seko)। ক্যারেক্টার ডিজাইনের কাজ করছেন ইওসুকে ইয়াজিমা (Yosuke Yajima) ও হিরোমি মিওয়া (Hiromi Miwa)।
উল্লেখ্য, গেগে আকুতামি (Gege Akutami)-র লেখা JUJUTSU KAISEN মাঙ্গাটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর। এটি ২০১৮ সালের মার্চে শুরু হয়ে ছয় বছর ছয় মাস ধরে প্রকাশিত হয়, মোট ৩০ খণ্ডে গল্পটির সমাপ্তি ঘটে। শেষ দুটি খণ্ড—২৯ ও ৩০—প্রকাশিত হয় ২০২৪ সালের ২৫ ডিসেম্বর, যেখানে চূড়ান্ত খণ্ডে একটি বিশেষ এপিলগ (epilogue) যুক্ত ছিল।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
