ঢাকা এবার সাজছে জাপানি সংস্কৃতি, আলো আর তুষারময় জাদুতে। আগামী ১৪ নভেম্বর ২০২৫ ঢাকার মিরপুর কনভেনশন সেন্টার (Mirpur Convention Center)-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে অনন্য জাপানি কালচারাল ইভেন্ট “ইউকি মাতসুরি ২০২৫ (Yuki Matsuri 2025)”, পাওয়ারড বাই Star Cineplex এবং আয়োজনে Mirai Entertainment।
জাপানি ঐতিহ্য ও বিনোদনের মিলনমেলা
ইউকি মাতসুরি ২০২৫ মূলত অনুপ্রাণিত জাপানের বিশ্ববিখ্যাত Sapporo Snow Festival (さっぽろ雪まつり) থেকে। ২০২২ সাল থেকে নিয়মিতভাবে আয়োজন হয়ে আসা এই উৎসবটি এখন বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে একটি বিশেষ সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে।
ইভেন্টের দুই পরিচালক আরহাম বিন মকবুল ও দিয়া বিশ্বাস জানান, এবারের ইউকি মাতসুরি হবে “সাকুরা থিম”-এ, যেখানে বসন্তের ফুল আর শীতের শুভ্রতা, এই দুই ঋতুর সৌন্দর্যের মিশ্রণ দেখা যাবে। “Spring meets Winter” ভাবনাতেই সাজানো হবে পুরো ভেন্যু।
ইভেন্টের মূল আকর্ষণ
ইউকি মাতসুরি ২০২৫-এ থাকবে নানা ধরনের সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন:
- কালচারাল পারফরম্যান্স: জাপানি ডান্স, কসপ্লে শো, জে-পপ স্টেজ এবং লাইভ মিউজিক পারফরম্যান্স।
- উইন্টার ফুড স্ট্রিট: গরম রামেন, তাকোয়াকি, হট চকলেটসহ শীতের বিশেষ খাবারের আয়োজন।
- গেমস ও কম্পিটিশন: অ্যানিমে কুইজ, আর্ট ও মিম কনটেস্ট, এবং সব বয়সের জন্য মজার শীতকালীন খেলা।
- উইন্টার মার্কেট: দেশি-বিদেশি ভেন্ডরদের থিমেটিক মার্চেন্ডাইজ, আর্টওয়ার্ক ও কালেক্টিবলস।
এছাড়াও, দর্শকরা পাবেন সাকুরা ডেকোরেশন, জাপানি স্টাইল সেটআপ, এবং ফেস্টিভ লাইটিং-এ ভরপুর এক মনোমুগ্ধকর পরিবেশ।
টিকিট ও দর্শকসংখ্যা
উৎসবে প্রবেশের জন্য থাকবে ৫ ধরনের কম্বো টিকিট প্যাকেজ, যার এন্ট্রি ফি ৩০০ টাকা। আয়োজকদের প্রত্যাশা, প্রায় ১,০০০ জন দর্শক এবারের ইভেন্টে অংশ নেবেন। টিকিট কিনতে পারবেন এই লিঙ্কে (Use OBYM25 coupon code to get 25% discount)।
ভেন্যু পরিবর্তন ও নতুন অভিজ্ঞতা
এর আগে ইউকি মাতসুরি অনুষ্ঠিত হতো মোহাম্মদপুর টোকিও স্কয়ার-এ। এবার প্রাথমিক পর্যায়ে ICCL-কে ভেন্যু হিসাবে নির্বাচন করা হলেও। শেষ পর্যন্ত ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে Mirpur Convention Centre-কে। আয়োজকদের ভাষায়, “নতুন ভেন্যুতে নতুন পরিবেশ ও প্রযুক্তিগত সুবিধা পাওয়া যাবে, যা দর্শকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।”
সাধারণত ইভেন্টটি নভেম্বরের শেষ দিকে হয়, কিন্তু এবার সময়সূচি সামান্য এগিয়ে আনা হয়েছে যাতে পরীক্ষার সময়ের আগে শিক্ষার্থীরাও অংশ নিতে পারে।
আয়োজকরা জানিয়েছেন, বরাবরের মতো জাপান অ্যাম্বাসিকে ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। জাপানি শিল্পী বা প্রতিনিধি কেউ উপস্থিত থাকবেন কি না, তা জানা যাবে ইভেন্টের দিনেই।
ইভেন্ট ডিরেক্টর আরহাম বিন মকবুল বলেন, “ইউকি মাতসুরি শুধু একটি ফেস্টিভ্যাল নয়, এটি একধরনের কমিউনিটি এক্সপ্রেশন। আমরা চাই এমন একটি জায়গা তৈরি করতে, যেখানে সবাই নিজের মতো করে আনন্দ করতে পারবে, একে অপরকে বুঝতে পারবে। এখানে কেউ কাউকে জাজ করবে না বরং সবাই অ্যানিমে, আর্ট, আর কালচারের প্রতি ভালোবাসা শেয়ার করবে।”
অন্য ডিরেক্টর দিয়া বিশ্বাস যোগ করেন, “আমরা চাই জাপানি সংস্কৃতি ও অ্যানিমে কালচারকে সামনে থেকে উপভোগ করার সুযোগ দিতে। এই উৎসবের মাধ্যমে তরুণ প্রজন্মকে একসঙ্গে আনতে চাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউকি মাতসুরি ২০২৫-এ, আমরা একসাথে কিছু সুন্দর স্মৃতি তৈরি করতে চাই।”
ইউকি মাতসুরি ২০২৫ হচ্ছে বাংলাদেশের নিজস্ব এক “স্নো ফেস্টিভ্যাল” অনুপ্রাণিত জাপানি সাংস্কৃতিক আয়োজন, যেখানে থাকবে ফুড, কসপ্লে, মিউজিক, মার্কেট, এবং কমিউনিটির মিলবন্ধন। ১৪ নভেম্বর মিরপুর কনভেনশন সেন্টারে এই উৎসব রাঙিয়ে তুলবে শীতের দিনগুলোকে, আলো, সংস্কৃতি ও আনন্দে।
ইভেন্টের অনলাইন কমিউনিটি পার্টনার এবং মিডিয়া কভারেজে থাকছে ওটাকু বাংলা।
