হোটেল ইনহিউম্যানস (Hotel Inhumans) সিজন ২ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে একটি ভিজ্যুয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে এবং সিরিজের মূল স্রষ্টা আও তোজিমা একটি স্মারক ইলাস্ট্রেশন এঁকেছেন।
আও তোজিমা লেখা ও আঁকান হোটেল ইনহিউম্যানস মাঙ্গা সিরিজ জুন ২০২১ থেকে শোগাকুকানের সানডে ওয়েবরি ওয়েবসাইটে অনলাইনে সিরিয়াল আকারে প্রকাশিত হয়েছিল। মাঙ্গাটি মোট ১২ ভলিউমে সমাপ্ত হয়।
অ্যানিমে অ্যাডাপ্টেশরটি নভেম্বর ২০২৪-এ ঘোষণা করা হয় এবং এর প্রথম সিজন প্রচারিত হয় ৬ জুলাই থেকে। অ্যানিমে পরিচালনা করেছেন তেতসুরো আমিনো, স্টুডিও ব্রিজের ব্যানারে। সিরিজ কম্পোজিশনে ছিলেন শোজি ইয়োনেমুরা, ক্যারেক্টার ডিজাইন করেছেন শিঙ্গো ফুজিসাকা, আর সঙ্গীত পরিচালনা করেছেন কোহারু।
সুত্র: অফিশিয়াল ওয়েবসাইট
