
শিকি
ইংরেজি নাম: Shiki
জাপানি নাম: 屍鬼 (Shī gui)
বিকল্প নাম: Corpse Demon
ওবি স্কোর: 0.0%
সিরিজ
৯ জুলাই, ২০১০ - ৩১ ডিসেম্বর, ২০১০
সিরিজের তথ্য
সোতোবা নামের ছোট্ট এক জাপানিজ গ্রামের গ্রীষ্মকাল, ১৯৯৪। একের পর এক রহস্যময় মৃত্যু শুরু হয় সেখানে "কিরিশিকি" নামে এক রহস্যময় পরিবারের আগমনের পর। কানেমাসা পাহাড়ের চূড়ায় ইউরোপীয় ধাঁচে বানানো বাড়িটিও জাপানিজ গ্রাম্য পরিবেশে একেবারেই বেমানান। উচ্চাভিলাসী কিশোরী মেগুমি শিমিজুর অজানা এক রোগে মৃত্যুর পর রহস্যময় একের পর এক মৃত্যু অস্বাভাবিক মনে হতে শুরু করে গ্রামটির ডাক্তার তোশিও ওজাকি'র কাছে। অন্যদিকে একই সন্দেহ দানা বাঁধতে শুরু করে মেগুমির সমবয়সী আরেক কিশোর নাৎসুনো ইউকি'র কাছে। মেগুমির বান্ধবী কাওরি ও তার ভাই আকিরাকে নিয়ে তদন্ত শুর করে নাৎসুনো। সব সূত্র নির্দেশ করে কানেমাসা'র রহস্যময় নতুন পরিবারটির দিকে। এক পর্যায়ে রহস্যের পর্দা সরে যেতে শুরু করে, প্রকাশ পেতে শুরু করে সোতোবাকে কেন্দ্র করে ভয়ানক চক্রান্ত ও মৃত্যুঘেরা পাহাড়বেষ্টিত গ্রামটির ভয়াল সত্য।
স্রষ্টা: ফুইউমি ওনো, রিইউ ফুজিসাকি
পরিচালক: তেৎসুরো আমিনো
লেখক: কেনজি সুগিহারা, নোবোরু তাকাগি, রিইউ ফুজিসাকি
ব্যাপ্তিকাল: ২৪ মিনিট (গড়ে প্রতি এপিসোড)
প্রচারকাল: ৯ জুলাই, ২০১০ - ৩১ ডিসেম্বর, ২০১০
প্রযোজনা: Daume
পরিবেশক: Aniplex, Funnimation
রেটিং: TV-MA
আইএমডিবি রেটিং: 7.6
মোট এপিসোড: ২টি ওভিএ + ২২টি
অবস্থা: শেষ
রিভিউ এবং রেটিং
ট্রেইলার
সংবাদ এবং ব্লগ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…






