
দ্য রোজ অব ভার্সাই (২০২৫)
ইংরেজি নাম: The Rose of Versailles
জাপানি নাম: ベルサイユのばら (Berusaiyu no Bara)
মুভির তথ্য
একটি জোট গঠনের প্রচেষ্টায়, অস্ট্রিয়ার সম্রাজ্ঞী তার আদুরে কন্যা মেরি অঁতোয়ানেতকে ফ্রান্সের সিংহাসনের উত্তরাধিকারী লুই ষোড়শের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ভার্সাই প্রাসাদে পৌঁছে অঁতোয়ানেতের সঙ্গে দেখা হয় রাজকীয় প্রহরীবাহিনীর সুদর্শন ক্যাপ্টেন অস্কার ফ্রঁসোয়া দ্য জারজেইয়ের। তবে অস্কার তাকে চমকে দেয়—কারণ তিনি একজন নারী, যাকে তার অভিজাত পরিবারের সামরিক ঐতিহ্য রক্ষার জন্য পুরুষের মতো করে বড় করা হয়েছে। দুইজনের মধ্যে দ্রুতই বন্ধুত্ব গড়ে ওঠে, কারণ প্রাসাদের দমবন্ধ করা জীবনের মধ্যে অঁতোয়ানেত খুঁজছিলেন একজন সঙ্গী। কিন্তু অল্পবয়সী রাণী যখন ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেন, অস্কার তখন রাজপরিবারের প্রতি নিজের আনুগত্য আর গরিব মানুষের দুঃখকষ্টের মধ্যে মানসিক দ্বন্দ্বে পড়ে যান। sফরাসি বিপ্লবের পটভূমিতে গড়ে ওঠা এই গল্পে উঠে আসে—দুই নারী, যারা কর্তব্য আর আত্মপরিচয়ের দ্বন্দ্বে জর্জরিত, অথচ ইতিহাসকে বদলে দেওয়ার জন্য যেন নিয়তির হাতেই বাঁধা।
স্রষ্টা: রিয়োকো ইকেদা
পরিচালক: আই ইয়োশিমুরা
লেখক: তোমোকো কনপারু
ব্যাপ্তিকাল: ১ ঘন্টা ৫৩ মিনিট
মুক্তি: ৩১ জানুয়ারি, ২০২৫
প্রযোজনা: MAPPA
পরিবেশক: Avex Pictures, Toho Next
রেটিং: PG-13
আইএমডিবি রেটিং: 8.4
রিভিউ এবং রেটিং
ট্রেইলার
সর্বশেষ সংবাদ
দেশি চরিত্রকেন্দ্রিক দেশি কমিক কন – ঢাকা ২০২৬ নিয়ে আয়োজকদের নতুন আপডেট
রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের বড় হলরুমে আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ…
প্রাণবন্ত আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬”
দুই বছরের বিরতির পর আবারও অ্যানিমে, কসপ্লে ও পপ কালচারপ্রেমীদের মিলনমেলায় পরিণত…
দীর্ঘ প্রতিক্ষার পর ৭ আগস্ট ফিরছে ‘ঢাকা পপ & কসপ্লে ফেস্ট ২০২৬’
বাংলাদেশের, কসপ্লে এবং পপ কালচার অনুরাগীদের জন্য সুখবর। দীর্ঘ অপেক্ষার পর আবারও…






